আল্লাহু আল্লাহু

2:03 AM | BY ZeroDivide EDIT

Original Song by আব্দুল আলীম.

Expanded by Me.



আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু

শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান

আল্লাহু আল্লাহু



তুমি কাদের ও গফফার

তুমি জলিল ও জব্বার

অনন্ত অসীম তুমি রহিম রহমান

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু

শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান



তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া

ঘোষনা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া

তাই নুরের ফেরেশ্তা করে আদমকে সেজদা

তুমি সবার চেয়ে দিলে মাটির 

মানুষকে সন্মান

আল্লাহু আল্লাহু



নবী ইব্রাহীম ---দেখি ----সবাই পূজে মূর্তি

ভাঙিয়া মিথ্যা খোদা, আহা কি কীর্তি!

মূর্তি বড় অসহায়,

ক্ষমতা কিছুই তাদের নাই।

দেখালো সে তৌহিদেরই

কত বড় শান।

আল্লাহু আল্লাহু...



Rater তারা দেখিয়া সে ভাবলো,

"এই কি আমার রব?"

চাঁদ ও সূর্য অস্ত গেলো, হারাইলো গৌরব।

তখন বুঝলো সে একা,

যায় না মাটির চোখে দেখা।

আড়াল থেকেই গড়েন তিনি 

সকল এই জাহান

আল্লাহু আল্লাহু...



যখন নমরুদ তাঁরে ফেলিলো জলন্ত আগুনে,

"হও শীতল!" এই হুকুমে বাঁচালে তাঁরে। 

সেই তো আগুন হলো বাগান, 

খলিল তোমার পেলো সব আরাম।

অবাক হয়ে --- দেখলো তোমার 
কুদরতে শান।

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু

শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান

আল্লাহু আল্লাহু



স্বপ্নে পেলে ইসমাইলে 

করতে হবে কোরবান

ছুরি চালালে তাঁর গলে

BINA প্রশ্নবাণ।

হইলো পরীক্ষা সফল,

দিলে এক দুম্বা তার বদল।

আল্লাহু তোমার বাড়াইলো -- ঈমানেরই মান।

আল্লাহু আল্লাহু...



ত্যাগের সঁপে দিলো তুমি 

সমস্ত জীবন,

তাই তো তাঁরে খলিল বলি ডাকে ত্রিভুবন।

বন্ধু হয়ে --- দেখালে সে---- প্রেমের উপাখ্যান।



আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু

শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান

আল্লাহু আল্লাহু




যখন ইউসুফ নবীরে --- ভাইয়েরা ---

কূপে ফেলিল 

একা  এক আধাঁরে -- সে কাঁদিয়া মরিল। 

যখন ছিলো না আশ্রয়, 

বানিলে তারে-ই এক বিস্ময়। 

করলো সকল ভাইয়েরা 

তাকেই-ই প্রণাম।




শিশু মুছা নবীকে যখন দুশমনেরই ডরে

সিন্ধুকে ভরিয়া দিলে 

ভাসায়ে সাগরে

প্রানে ছিল যাহার ভয়

সেথায় পেল সে আশ্রয়

সেই দুশমনেরই হাতে তাঁহার 

বাঁচাইলে প্রান

আল্লাহু আল্লাহু..




যখন ইউনুছ নবীরে 

খাইল মাছেতে গিলিয়া

ফেরেশতা পাঠাইলে তুমি 

এছমে আজম দিয়া

দমে দমেতে হরদম সে 

পড়ে সে এ ইসমে আজম

সেই মাছের উদর হতে সে যে 

পেলো পরিত্রান

আল্লাহু আল্লাহু..




মারইয়াম বিবি ROY মশগুল

ইবাদত অপার

পাঠাইয়া দিলা তাকে বেহেশতী খাবার। 

দিলে ছেলের সুসংবাদ, 

তোমার কুদরতে -ই অপার। 

কোলের ঈসা 

বললো আরো 

বড় সুসংবাদ।




যখন রুহুল্লাহ বললো "করো এক 

আল্লাহকে ভয়।" 

শয়তানেরই কাছে তারা হলে পরাজয়।

তোমারই নামে ফিরি জান, মরার 

হলো NOYA জীবন।

তোমার নামে দেখালে তিনি.

কত অপার শান।




যখন হেরা গুহাতে, 

রাসূলু মগ্ন ধ্যানেতে,

জিব্রাঈল চমকাইয়া দিলো, 

কোরআনের ই নূরে

দূর করিয়া সব আঁধার, 

 সিরাজাম মুনীরা তাজ-দার।

সকল দুনি য়াকে দিলে

নূরে মুহাম্মদ।




আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু

শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান

আল্লাহু আল্লাহু

 

 

 

 

 

----------------------------------

 মারইয়াম বিবি রয় মশগুল
ইবাদত অপার,
পাঠাইয়া দিলা তাকে বেহেশতী খাবার।
দিলে ছেলের সুসংবাদ,
তোমার কুদরতেই অপার।
কোলের ঈসা
বললো আরো
বড় সুসংবাদ।

---

ঈসা আসলো এই দুনিয়ায় হয়ে মায়ের জ্যোতি,
ঘোষণা করিল তাওহীদে, হয়ে নবী সাক্ষী।

ফুটলো কথা প্রথম দিন,
সারা দুনিয়া হলো রঙিন।
দূর করিলে তুমি... মায়ের
সকল অপমান।

---

দিলে তুমি জন্মান্ধকে নতুন করে দৃষ্টি,
ভালো হলো কুষ্ঠ রোগী, আহা কী কীর্তি!
আল্লাহরই হুকুমে ফেরায় প্রাণ ।
মরাদের হলো নতুন জনম,
মাটির পাখি উড়াইয়া...
দেখাও কুদরতের শান।

---

রুহুল্লাহ বললোকরো 
" এক আল্লাহকে ভয়।"
শয়তানেরই প্যাচে তারা হল পরাজয়। 
পরিল তোমারও সেজদায় 
শিখায়ল বন্দা হইয়াই জয় 
আসিবে... ভেঙে দিতে
মিথ্যার অপমান। 

---

দুশমনেরা চক্রান্তে ,
নিতে চাহিল প্রাণ।
উঠাইল আল্লাহ তোমায়
দ্বিতীয় আসমানে,
বাঁচাইল তোমার এই জান, 
তার কুদরতের প্রমাণ।
আসিবে... ভেঙে দিতে
মিথ্যার অপমান।

 

 

////

 

 

 

আইয়ুব পাইলো আল্লাহ তোমায়, দৌলত অপার,
পরীক্ষাতে রোগে ভরিলে তাহার ও গতর,
খায় পোকাতে তার শরীর, স্বজন হইলো পর।

মুখ বন্ধ না হইল
তোমায় যিকির পরিল
ডাকিল তোমাকে ধরিয়া সবুর,

রাহমান রাহিম তুমি, তুমিত গাফুর।
শেফা দিলে শুনি আরজি দেখিয়া সবুর,

গোসলে রোগ ও সারিলো ,
ধন প্রাণ সবি ফিরিলো
সবুরের জীবন তার ... ধৈর্যেরই উপাখ্যান। 

 

 

 

///

 

স্বপ্নে দেখি ইউসুফ নবী
সেজদায় চাঁদ তারা,
হিংসাতে সব ভাইয়েরা
হলো দিশেহারা।

যখন ইউসুফ নবীরে --- ভাইয়েরা ---
কূপে ফেলিল,
একা এক আঁধারে -- সে কাঁদিয়া মরিল।

যখন ছিলো না আশ্রয়,
বানাইলা তারে-ই এক বিস্ময়।
আল্লাহ তোমায়... বাঁচাইলেন
দিয়া পরিত্রাণ।


মিসরেতে গোলাম হইলেও, আজিজ দেখলো জ্ঞান,
যুলিখা চোখ ফেরেনা দেখিয়া বদন।

করে যুলিখা চক্রান্ত,
ভয়ে আল্লাহর তুমি হও শান্ত।

জেল খানা বাছাইয়া নিলে,
রাখিলে ঈমান।


বাদশাহর স্বপ্নের পরে পাইলে তুমি সম্মান।
তোমার জ্ঞানে... অবাক হইলো সকল-ই ইনসান।
যখন ছিলো না আশ্রয়,
বানিলে তারে-ই এক বিস্ময়।
করলো সকল ভাইয়েরা
তাকেই-ই প্রণাম। 

 ------------------------

 রাজত্ব দিলে তুমি নবী সোলায়মান,
ত্রিভুবনে কেউ দেখে নাই এমন সেই ফরমান।

পশু-পাখি, জ্বিন-পরী আর সকল ইনসান,
হুকুমে... চলে বাতাস , ঝড় ও তুফান।

বুঝালে পশু ও পাখির ভাষা,
শুনিয়া পিপীলিকা কথা।
শুকরিয়া করিলে সে যে 
অনুগত প্রাণ।


'হুদহুদ' আনলো দূর দেশের, অজানা খবর,
সাবার রানী বিলকিসপূজে  সূর্য নিরন্তর।

পাঠাইয়া চিঠি তারে...
ডাকিলে তৌহিদেরই পথে।

বুঝিলো--- সত্য বিলকিস, 
অনুগত প্রাণ।
আল্লাহু আল্লাহু...


এক পলকে আনলে তুমি রানীর সিংহাসন,
পরিবর্তন দেইখাও বলে, এটাই তার আপন  

কাঁচেমহলে আসলোরানী দিতে তার দর্শন।
ভাবিয়া পানি কতখান, রানী উঠাইলো বসন,

শরম পাইয়া 
করিলো রানী 
ঈমান আনয়ন।

শুকরিয়া করে বিলকিস
অনুগত প্রাণ।
আল্লাহু আল্লাহু...


লাঠি ভরে সোলায়মান মরে দাঁড়াইয়া,
জ্বীনেরা ভাবিলো সে আছো বাঁচিয়া।

তারা খাটিয়া মরিল, 
জীনেরা না বুঝিলো,
"গায়েব না জানাতে পণ্ড তাদের শ্রম।"

 ///