আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
আল্লাহু আল্লাহু
তুমি কাদের ও গফফার
তুমি জলিল ও জব্বার
অনন্ত অসীম তুমি রহিম রহমান
আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া
ঘোষনা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া
তাই নুরের ফেরেশ্তা করে আদমকে সেজদা
তুমি সবার চেয়ে দিলে মাটির
মানুষকে সন্মান
আল্লাহু আল্লাহু
নবী ইব্রাহীম দেখিলো সবাই পূজে যত মূর্তি,
ভাঙিয়া দিলো মিথ্যা খোদা আহা সে কি কীর্তি!
প্রমাণ করিলো অসহায়,
ক্ষমতা কিছু তাদের নাই।
দেখালো সে তৌহিদেরই
কত যে বড় শান।
আল্লাহু আল্লাহু...
যখন তারাকে দেখিয়া সে ভাবলো,
"এই কি আমার রব?"
চাঁদ ও সূর্য অস্ত গেলো, হারাইলো সব গৌরব।
বুঝলো তখন সে একা,
তাঁরে যায় না Matir চোখে দেখা।
অদৃশ্যে থেকেই গড়েন তিনি
সকল এই জাহান।
আল্লাহু আল্লাহু...
যখন নমরুদ ফেলিলো ইব্রাহীমকে পুড়ায়ে আগুনে
"হও শীতল!" এই হুকুমে বাঁচালে তাঁরে।
সেই তো আগুন হলো বাগান, খলিল তোমার পেলো সব আরাম।
দেখলো সবাই
অবাক হয়ে
তোমার কুদরতের শান।
আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
আল্লাহু আল্লাহু
স্বপ্নে পেলে পুত্র ইসমাইলে
করতে কোরবান,
ছুরি চালালে তাঁর গলার,
না করিলা প্রশ্নবাণ।
পরীক্ষাতে হইলো সে সফল,
দিলে এক দুম্বা তার বদল।
আল্লাহু তোমার বাড়াইলো আরো ঈমানেরই মান।
আল্লাহু আল্লাহু...
ত্যাগের মহিমাতে সঁপে দিলো
সমস্ত জীবন,
তাই তো তাঁরে খলিল বলি ডাকে ত্রিভুবন।
বন্ধু হয়ে দেখালে সে প্রেমের উপাখ্যান।
আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
আল্লাহু আল্লাহু
যখন ইউসুফ নবীরে
ভাইয়েরা কূপে ফেলিল
একা এক আধাঁরে -- সে কাঁদিয়া মরিল।
যখন ছিলো না আশ্রয়,
বানিলে তারে-ই এক বিস্ময়।
সকল ভাইয়েরা
করলো শেষে
তাকেই-ই প্রণাম।
শিশু মুছা নবীকে যখন দুশমনেরই ডরে
সিন্ধুকে ভরিয়া দিলে
ভাসায়ে সাগরে
প্রানে ছিল যাহার ভয়
সেথায় পেল সে আশ্রয়
সেই দুশমনেরই হাতে তাঁহার
বাঁচাইলে প্রান
আল্লাহু আল্লাহু..
যখন ইউনুছ নবীরে
খাইল মাছেতে গিলিয়া
ফেরেশতা পাঠাইলে তুমি
এছমে আজম দিয়া
দমে দমেতে হরদম সে
পড়ে সে এ ইসমে আজম
সেই মাছের উদর হতে সে যে
পেলো পরিত্রান
আল্লাহু আল্লাহু..
মারইয়াম বিবি হইলো মশগুল
ইবাদত অপার
পাঠাইয়া দিলা তাকে বেহেশতী খাবার।
দিলে ছেলের সুসংবাদ,
তোমার কুদরতে -ই অপার।
কোলের ঈসা
বললো আরো
বড় সুসংবাদ।
যখন রুহুল্লাহ বললো "করো
এক আল্লাহকে ভয়।"
শয়তানেরই কাছে তারা হলে পরাজয়।
তোমারই নামে ফিরিলো জান, মরাদের
নতুন হলো জীবন।
তোমার নামে দেখালে তিনি.
কত অপার শান।
যখন হেরা গুহাতে,
রাসূলু মগ্ন ধ্যানেতে,
জিব্রাঈল চমকাইয়া দিলো,
কোরআনের ই নূরে
করিয়া দূর সব আঁধার,
সিরাজাম মুনীরা তাজ-দার।
সকল দুনি য়াকে দিলে
নূরে মুহাম্মদ।
আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
আল্লাহু আল্লাহু