7:39 PM | BY ZeroDivide EDIT

মারইয়াম বিবি রয় মশগুল

ইবাদত অপার,

পাঠাইয়া দিলা তাকে বেহেশতী খাবার।

দিলে ছেলের সুসংবাদ,

তোমার কুদরতেই অপার।

কোলের ঈসা

বললো আরো

বড় সুসংবাদ।


এলে তুমি এই দুনিয়ায় মায়ের জ্যোতি, 

ঘোষণা করিলে তুমি, হয়ে নবী সাক্ষী। 

ফুটলো কথা প্রথম দিন, 

সারা দুনিয়া হলো রঙিন। 

দূর করিলে 

তুমি... মায়ের 

সকল অপমান।



দিলে তুমি জন্মান্ধকে নতুন করে দৃষ্টি,

ভালো হলো কুষ্ঠ রোগী, আহা কী কীর্তি!

আল্লাহরই হুকুমেতে ফিরালে জান।

মরাদের হলো নতুন জনম,

মাটির পাখি উড়াইয়া...

দেখাও কুদরতের শান।


যখন রুহুল্লাহ বললো "করো এক

আল্লাহকে ভয়।"

দাওয়াত দিলে তাওহীদের,

শিখাইলে ইবাদত,

দেখালে বেহেশতের পথ

সব পথহারা ইনসান।


দুশমনেরা যখন করিয়ে চক্রান্ত,

নিতে চিলো চাহিল প্রাণ।

উঠায়ে নিলো আল্লাহ তোমায়

দ্বিতীয় আসমানে,

বাঁচাইয়া তোমার এই জান, তার কুদরতের প্রমাণ।

আসিবে আবার... ভেঙে

মিথ্যার অপমান।